
ভাড়াটিয়া তথ্য ফর্ম
নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়া নিশ্চিতকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP) নির্ধারিত ফরম
ভাড়াটিয়া নিবন্ধন সংক্রান্ত তথ্য (Tenant Registration)
নিরাপত্তা ও আইনি নিয়ম মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর নিয়ম অনুযায়ী সকল নতুন ভাড়াটিয়াকে ভাড়াটিয়া তথ্য ফর্ম পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- সঠিকভাবে পূরণকৃত ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম।
- ভাড়াটিয়া ও পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের পাসপোর্ট সাইজ ছবি।
- জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টের ফটোকপি।
ফর্ম জমা দেওয়ার পদ্ধতি
- বাড়ির মালিকের মাধ্যমে: ফর্মটি যথাযথভাবে পূরণ করে ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বাড়ির মালিকের কাছে বুঝিয়ে দিতে হবে। বাড়ির মালিক এটি যাচাই-বাছাই করে স্থানীয় থানায় জমা দেওয়ার ব্যবস্থা করবেন।
