প্রথম তলা (এক রুম)

ছোট পরিবারের জন্য (ব্যাচেলর বা সাব-লেট ভাড়া দেওয়া হবে না)। 

স্ট্যাটাস: ভাড়ার জন্য খালি নেই


ফ্ল্যাটের তথ্য

  • মোট আয়তনঃ ৫০০ স্কয়ার ফিট
  • বেডরুমঃ ১টি
  • বাথরুমঃ ১টি (লো-কমোড)
  • বারান্দাঃ ১টি
  • রান্নাঘরঃ ১টি
  • ড্রয়িং ও ডাইনিংঃ নেই
  • মেঝে বা ফ্লোরিংঃ সিমেন্ট ফিনিশিং (টাইলস করা নেই)

ভাড়ার বিবরণ ও পলিসি

  • মাসিক ভাড়াঃ —/- টাকা (প্রতি বছর ৫০০ টাকা করে ভাড়া বৃদ্ধি পাবে)।
  • সার্ভিস চার্জঃ ৩০০/- টাকা (সিঁড়ি ঝাড়ু, ময়লা পরিষ্কার ইত্যাদি রক্ষণাবেক্ষণ বাবদ)।
  • ভাড়া পরিশোধের সময়ঃ প্রতি মাসের ১০ তারিখের মধ্যে চলতি মাসের ভাড়া ও অন্যান্য চার্জ পরিশোধ করতে হবে।
  • অগ্রিম বা জামানতঃ বাসা ভাড়া নেওয়ার সময় ১ মাসের ভাড়া অগ্রিম হিসেবে জমা দিতে হবে। আপনি যখন বাসা ছেড়ে দেবেন। সেই শেষ মাসের ভাড়া এই অগ্রিম থেকে সমন্বয় করা হবে (অর্থাৎ শেষ মাসে আর আলাদা ভাড়া দিতে হবে না)।
  • বাসা পরিবর্তনঃ বাসা ছাড়ার অন্তত ২ মাস আগে বাড়ির মালিককে অবশ্যই অবহিত করতে হবে। তাতক্ষণিক চলে গেলে এক মাসের ভাড়া দিয়ে যেতে হবে।
  • বাসায় উঠার ক্ষেত্রেঃ বাসায় ওঠার প্রথম ১২ ঘণ্টার মধ্যে পানির কল, বিদ্যুৎ এবং গ্যাস লাইন সব ঠিক আছে কিনা তা ভালোমতো পরীক্ষা করে নিন। ১২ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর কোনো ত্রুটি ধরা পড়লে বা সমস্যা হলে বাসা ছাড়ার পূর্বে ভাড়াটিয়াকে নিজ দায়িত্বে তা মেরামত করে দিয়ে যেতে হবে।
  • গ্যাসঃ প্রিপেইড মিটার (আপনার ব্যবহার অনুযায়ী রিচার্জ করে নিতে পারবেন)।
  • বিদ্যুৎঃ সাব-মিটার আছে। আপনি ঠিক যতটুকু ইউনিট ব্যবহার করবেন। তত ইউনিটের বিল পরিশোধ করতে হবে।
  • পানিঃ লাইনে পানি থাকা সাপেক্ষে ২৪ ঘণ্টা পানির ব্যবস্থা রয়েছে। (পানি বাবদ মাসিক ফিক্সড চার্জ ১,০০০ টাকা)।

শর্তাবলী ও নিয়মসমূহ

  • শুধুমাত্র ছোট পরিবারের জন্য গ্রহণযোগ্য।
  • ভবনের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সকাল ০৬:০০টায় খোলা হবে আর রাত ১১:০০টার মধ্যে মেইন গেট বন্ধ করা হয়।
  • লিফট ব্যবস্থা নেই (সিঁড়ি ব্যবহার করতে হবে)।
  • এই ভবনে গাড়ি, সাইকেল বা মোটরবাইক রাখার ব্যবস্থা নেই। জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১-২ দিনের জন্য সাইকেল বা মোটরবাইক রাখা যেতে পারে। তবে এর চুরি বা যেকোনো প্রকার ক্ষতি হলে সম্পূর্ণ দায়ভার সাইকেল বা মোটরবাইক মালিকের। বাড়ির মালিক কোনো দায় গ্রহণ করবে না। সাইকেল বা মোটরবাইক নিয়ে বের হওয়া বা ঢোকার সময় চালক নিজ দায়িত্বে গেট খুলতে হবে এবং পুনরায় অবশ্যই আটকিয়ে দিতে হবে।

আইনি ও নিরাপত্তা নিয়ম

  • বাসায় ওঠার ৫ দিনের মধ্যে পুলিশের “ভাড়াটিয়া তথ্য ফর্ম” নির্ভুলভাবে পূরণ করে বাড়ির মালিকের নিকট জমা দিতে হবে।
  • মেইন গেট রাত ১১:০০টায় বন্ধ হবে এবং সকাল ০৬:৩০টায় পুনরায় খোলা হবে।
  • বিশেষ প্রয়োজনে রাতে ফিরতে দেরি হলে ওইদিন রাত ১০:০০টার মধ্যে এবং সকালে আগে বের হতে হলে আগের দিন রাত ১০:০০টার মধ্যে মালিকপক্ষকে জানাতে হবে।

নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা

  • বাসার ভেতরে বা ছাদে কোনো প্রকার পোষা প্রাণী রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • বিশেষ বা জরুরি প্রয়োজন ছাড়া ছাদে যাওয়া বা অবস্থান করা যাবে না।

বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

বাসার ভেতরে মাছ-সবজিওয়ালা বা কোনো ডেলিভারিম্যানকে (যেমন: ফুডপান্ডা, দারাজ ইত্যাদি) প্রবেশ করানো যাবে না। পার্সেল সংগ্রহ করতে মেইন গেটে দিয়ে নিয়ে আসতে হবে।


পরিচ্ছন্নতা ও পরিবেশ

  • বাসার সিঁড়িতে মাছ-মাংসের রক্ত-কাঁটা, থুথু, কফ ও চুল ফেলা নিষিদ্ধ।
  • জানালা দিয়ে চুল, মাছ-মাংসের ময়লা, সিগারেটের প্যাকেট, ফিল্টার বা ছাই ফেলা কঠোরভাবে নিষিদ্ধ।

 

ঘরের বিভিন্ন ছবি

প্রতিটি ছবি বড় করে দেখতে এবং পরিষ্কারভাবে বুঝতে ছবির ওপরে ক্লিক করুন।

ঘরের ভিডিও

ফ্ল্যাটের কোথায় কি আছে। তা দেখতে ভিডিওটি প্লে করুন।

জরুরি তথ্য ও যোগাযোগ

ঠিকানা

ঠিকানাঃ ৬৫/১ পূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা


সরাসরি কল করার নম্বর ও সময়

ফোনঃ ০১৫৫৭-৩২৩৩০৯

যোগাযোগের সময়ঃ সকাল ০৮:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত


ই-মেইল করুন

নিচের ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনি সরাসরি আমাদের কাছে ই-মেইল পাঠাতে পারেন।

প্রয়োজনীয় তথ্যঃ ফর্মটি পূরণ করতে আপনার একটি সচল ই-মেইল ঠিকানা প্রয়োজন হবে।

সাড়া দেওয়ার সময়ঃ আপনার ই-মেইলের সঠিক উত্তর বা রিপ্লাই পেতে ২৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আমরা যত দ্রুত সম্ভব আপনার সাথে যোগাযোগ করবো।

    গুগল ম্যাপ