বাসা বুকিং ও অগ্রিম নীতি

“মাসকান (Maskan)”-এ বাসা বুকিং কেন সহজ ও ঝামেলামুক্ত?

আমরা বিশ্বাস করি বাসা ভাড়ার প্রক্রিয়া হওয়া উচিত সহজ, স্বচ্ছ ও সাশ্রয়ী। অন্যান্য বাড়ির মতো আমরা ২ বা ৩ মাসের ভারী অগ্রিম জামানতের অতিরিক্ত চাপ দিই না। আপনার সুবিধার্থে আমাদের বুকিং ও অগ্রিম নীতি নিচে তুলে ধরা হলো।
মাত্র ১ মাসের অগ্রিম: ফ্ল্যাট বুকিং নিশ্চিত করতে শুধুমাত্র ১ (এক) মাসের ভাড়ার সমপরিমাণ টাকা রাখা হয়।
শেষ মাসের ভাড়া হিসেবে সমন্বয়: এই টাকাটি পরবর্তীতে আপনি যখন বাসা ছেড়ে দেবেন। সেই শেষ মাসের চলতি ভাড়া হিসেবে সম্পূর্ণ সমন্বয় করা হবে (অর্থাৎ শেষ মাসে আলাদা কোনো ভাড়া দিতে হবে না)।
শতভাগ লিখিত স্বচ্ছতা: ১ মাসের ভাড়ার বাইরে অতিরিক্ত কোনো ফি বা লুকানো খরচ নেই। বুকিং সম্পন্ন করার সময় লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়ে কপি সংরক্ষণ করা হয়।

অঙ্গীকারনামা ফরম

বাসা বুকিংয়ের সময় ব্যবহৃত “মাসকান (www.themaskan.com)” অঙ্গীকারনামা ফর্ম